মাগুরানিউজ.কমঃ
বুধবার (৯ মার্চ) আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সারাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে।
ঢাকার সময় ভোর ৬টা ১২ মিনিটে এ সূর্যগ্রহণ শুরু হবে। সূর্যগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে। আর এ গ্রহণ শেষ হবে ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।
বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশে। দেখা যাবে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কা অঙ্গরাজ্যেও।
তবে এ দিন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে।
বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে তিন বছর পর ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।


