মহম্মদপুরের বাবুখালীতে আর্ন্তজাতিক নারী দিবসের আয়োজন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এ বছরের আর্ন্তজাতিক নারী দিবসের পতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ ৮ ই মার্চ মঙ্গলবার সকালে উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদে ঢাকা অাহছানিয়া মিশনের উদ্যোগে এ দিনটি উদযাপন করা হয়। এতে অংশগ্রহন করেন কৃষক উৎপাদক দলের সদস্যসহ স্থানীয় নারী ও পুরুষরা।

বাবুখালী ইউপি চত্তর থেকে সকাল সাড়ে দশটার র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ হল কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় ইউপি সদস্য অঞ্জলি রানী বিশ্বাসের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাববে উপস্থিত ছিলেন বাবুখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কার্যক্রম, ঢাকা আহছানিয়া মিশনের মাগুরা জেলা ব্যবস্থাপক লিয়াকত আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলীম, আশার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম শহিদ, মহম্মদপুর ফিল্ড সুপারভাইজার ইমরান চৌধুরী।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ডফ্যাসিলেটেটর রাজু আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: