অসামান্য অর্জন, অর্থমন্ত্রীকে অভিনন্দন জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র জয়-

মাননীয় অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত এম.পি কে ফুলেল শুভেচ্ছা জানালেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি। 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তালিকার প্রথমেই রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত। 

স্বাধীনতা পুরষ্কার প্রাপ্তিতে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।

আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।

মাননীয় অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত এর অসামান্য এই অর্জনে মাগুরাবাসী ও মাগুরা নিউজের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: