মাগুরায় আন্তর্জাতিক নারী দিবসে নানা আয়োজন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

দেশের ৮৭ শতাংশ বিবাহিত নারী নিজ গৃহেই নির্যাতনের শিকার। ৬৫ শতাংশ স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতন, ৩৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক এবং ৫৩ শতাংশ স্বামীর মাধ্যমে অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপের। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১১’ নামে এই জরিপটি পরিচালিত হয়েছিল। এরপরে এই নির্যাতন মাত্রা কমে যায়নি বরং বেড়েছে।

আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর ৮ মার্চ নারীদের অধিকার সুরক্ষায় দিবসটিতে বিশ্বব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হচ্ছে। মাগুরায় সরকারী-বেসরকারী পর্যায়ে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।

সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষযক কর্মকর্তার দপ্তর ও কয়েকটি  বেসরকারী সংস্থা যৌথভাবে শহরে শোভাযাত্রা  সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান করে। জেলা মহিলা বিষযক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাকের জেলা ম্যানেজার রোকেয়া বেগম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল, পিকেএসএর ম্যানেজার ইমরুল হাসান প্রমূখ।

অপরদিকে সকাল ১০টায় বেসরকারী সংস্থা সেইভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী থেকে দিবসের বনার্ঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী, জেলা এনজিও কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম, এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীলসহ বিভিন্ন পর্যায়ের বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ।

শোভাযাত্রা শেষে আতর আলী পাবলিক লাইব্রেরীতে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো: রোস্তম আলী, জেলা এনজিও কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম প্রমুখ।

সকাল সাড়ে ১১টায় মাগুরা পৌরসভার উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করে পৌর কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রা শেষে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলার অন্য উপজেলাগুলোতেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: