মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে এই প্রথম পেট্রল পাম্প চালু হলো। উপজেলা সদরের মহম্মদপুর-মাগুরা সড়কের পাশে কানাইনগর এলাকায় (ব্রাক অফিস সংলগ্ন) এফ কে ফিলিং স্টেশন নামের পাম্পটি গত ৩মার্চ সন্ধ্যা থেকে জ্বালানি তেল বিক্রি শুরু করেছে।
পাম্পটির মালিক মহম্মদপুরের বাসিন্দা পুলিশের ডিআইজি (অব:) জনাব আলতাফ হোসেন মোল্যার মেয়ে ব্যারিস্টার নিসাথ আফজা।


