মাগুরানিউজ.কমঃ
রবিবারের ফাইনাল খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা নিয়ে কোনো সংশয় নেই।
কুঁচকিতে ব্যথা পেয়ে শনিবার অনুশীলনের সময় মাঠ ছেড়ে গেলে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। সাকিবের ব্যথা তেমন গুরুতর ছিলো না।
তবে অনুশীলন করতে গিয়ে ব্যথা যাতে বেড়ে না যায়, সেজন্য সতর্কতা হিসেবে তিনি আর অনুশীলন করেননি।


