মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বিদ্যুৎ চুরির অভিযোগে শহরের পিটিআিই পাড়ার পদ্মা ক্লিনিকের মালিক মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সদরের এসি ল্যান্ড মোছাঃ সেলিনা বানু জানান- শহরের ওই ক্লিনিকটির মালিক দীর্ঘদিন ধরে প্রায় ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তার অফিসে গিয়ে বিদ্যুতের লাইট কাটতে গেলে তিনি ও তার পোষা গুন্ডারা তাদের মারপিট করে বাইরে বের করে দেন। এ ঘটনা অবহিত হয়ে আজ রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত তার ক্লিনিকে অভিযান চালায়। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা বকেয়া পরিশোধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

