মাগুরার শ্রীপুরে দু’পক্ষের সংঘর্ষ। গুলিবিদ্ধসহ আহত ১৫

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার শ্রীপুরে মঙ্গলবার দুপুরের দিকে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে মাগুরা সদর হাসপাতালে এবং চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ছয়টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার খরিবাড়িয়া গ্রামের আ.লীগ নেতা মতিন মেম্বারের সমর্থক জহুর লস্কর পাইপের সাহায্যে একই গ্রামের বিএনপি নেতা মাসুদ শেখের জমির ভেতর দিয়ে পেঁয়াজের ক্ষেতে পানি দিচ্ছিল। এ সময় মাসুদ তাতে বাধা দিলে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ খবর জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা চলে সংঘর্ষ। এ সময় এয়ারগানের গুলিতে ইসমাইল শেখ, জহুর লস্কর ও রেজাউলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় ছয়টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এয়ারগানের গুলিতে আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে এবং অন্য চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: