মাগুরায় হাসছে সোনালী আঁশ! কৃষকের ম্লানমুখে খুশির ছোঁয়া

মাগুরানিউজ.কম:

mn

পাট কাটা, জাগ দেওয়া, পাটকাঠি থেকে পাট ছাড়ানো ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন মাগুরা পাটচাষিরা। নতুন পাট বাজারে বিক্রি করে পরিশ্রমের ফল তুলে কৃষকের ম্লানমুখে এখন খুশির ছোঁয়া।

মাগুরার হাটবাজারে নতন পাট উঠতে শুরু করেছে। পাট চাষিরা বাজার মূল্য ভাল পাওয়ায় বেশ খুশির মধ্যে রয়েছে। চাষিরা বর্তমানে প্রতিমন পাট ১৫শ’ থেকে ১৭শ’ টাকা বিক্রি করছে। জুলাই মাসের প্রথম থেকে মাগুরার হাটবাজারে পাট উঠতে শুরু করে।

মাগুরা জেলার লাঙ্গলবাঁধ, নাকোল, রাধানগর, খামারপাড়া, গাঙ্গনালিয়া, কানুটিয়া, জগদল, নহাটা, আড়পাড়া, সীমাখালী, আলমখালী, টেঙ্গাখালীসহ বিভিন্ন হাটে পাটের কেনা বেচা জমজমাট ভাবে শুরু হয়েছে। এবার বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় পাট জাগ দিতে প্রতিবারের মত বেগ পেতে হয়নি। তাছাড়া নদী নালায় পানি থাকায় পাটের রং ভাল হয়েছে। তবে খরার কারণে পাট বেশী লম্বা হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা জেলার ৪ উপজেলায় এবার ৩ লাখ ৬০ হাজার ৪৯২ বেল পাট উৎপানের রক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে প্রচণ্ড খরার কারণে পাটের উৎপাদন কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্যমাত্রা পূরণে চলতি মৌসুমে ৩৩ হাজার ৫৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

গত বছর জেলায় পাটের আবাদ হয়েছিল ৩১ হাজার ৭৮৫ হেক্টর জমিতে। প্রথম দিকে প্রচণ্ড খরায় পাটের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে ছিল। ফলে পাটের গাছ বেশি লম্বা হয়নি। ফলে উৎপাদন অনেক কমে যাবে। আর এ কারণে এবার অনেক চাষি আর্থিক দিক দিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পাটের বর্তমান বিক্রয় মূল্য ভাল থাকায় কৃষকরা তাদের পরিশ্রমের ফল পেতে শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: