মাগুরায় ডিবি পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

মাগুরানিউজ.কম:

mn

মাগুরাকে মাদকমুক্ত করতে মাগুরায় ডিবি পুলিশের মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

মাগুরা ডিবি পুলিশের এসআই মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাগুরা ডিবি পুলিশ শনিবার দুপুরে শহরতলীর দোয়ার পাড় আদর্শ পাড়া এলাকা থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ রকি কাজী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত রকিকের বাবার নাম মোঃ আবু কাজী।

mn

অপর এক অভিযানে এদিনই বিকাল ৪টার দিকে শহরতলীর শিবরামপুর বিশ্বাসপাড়া এলাকাথেকে ২০(বিশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ আল আমীন(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আল আমীন শিবরামপুর বিশ্বাস পাড়ার মৃত আমজাদ আলীর ছেলে।

এদিকে অপর এক ঘটনায় মাগুরা ডিবি পুলিশ এদিন দুপুর তিনটার দিকে ধনখালী এলাকা থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা’সহ সুনীল সরকার(৫০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সুনীল সরকার ঐ এলাকার মৃত বেজো সরকারের ছেলে।

এসকল ঘটনায় মাগুরা সদর থানায় মামলা রজু করা হয়েছে।

mn

এদিকে মাগুরার ডিবি পুলিশের মাগুরাকে মাদকমুক্ত করার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, মাগুরাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় অবশ্যই মাগুরা মাদকমুক্ত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: