মাগুরানিউজ.কমঃ
টিভির সামনে অপেক্ষায় মাগুরাবাসি, কখন শুরু হবে বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্থান ম্যাচ।
সকাল থেকেই কলকাতার আকাশে কালো মেঘ। বিকাল থেকেই বৃষ্টি। সন্ধ্যার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে এলেও খেলা যথা সময়ে শুরু করা নিয়ে শঙ্কা তৈরী হয়। শেষ পর্যন্ত বেশ অপেক্ষা করার পর খেলা শুরু হবে বাংলাদেশ সময় প্রায় ৯টায়। টস হচ্ছে ৮.৪০টায়। আর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ওভারের। ২ ওভার করে কেটে নেয়া হয়েছে দু’দল থেকেই।


