একমাত্র নারী প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেয়া হোক- মাগুরায় সংবাদ সম্মেলনে রুমু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়নের তৃতীয় ধাপের আসন্ন নির্বাচনে আ.লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান পারভীন সুলতানা রুমু নিরপেক্ষভাবে যোগ্যতার বিবেচনায় দলীয় মনোনয়নের দবি জানিয়েছেন। শনিবার মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমু তার বিগত ৫ বছর যাবত নিষ্ঠার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় সরকারি বেসরকারি স্বীকৃতি হিসাবে জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকসহ বিভিন্ন পুরস্কারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, তিনি সরকারি মনোনয়নে একাধিক দেশ ভ্রমনের মাধ্যমে স্থানীয় সরকার কার্যক্রম বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের কোনো কাজে তার রিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। তৃণমূল পর্যায়ে দলীয় সমর্থনও রয়েছে।

এসময় তিনি আসন্ন নির্বাচনে কাদিরপাড়া ইউনিয়নে নিরপেক্ষ ও যোগ্যতার মাপ কাঠিতে চেয়ারম্যান পদের মনোনয়ন হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করতে চাই, এবারের জন্য হলেও একমাত্র নারী প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হোক। সংবাদ সন্মেলনে বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: