মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের খাঁপুর গ্রামে আজ শুক্রবার দুপুরে ১৫ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করে পরিবার। গ্রামের মোঃ সাগরের কন্যা স্থানীয় বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বৃষ্টি খাতুনের সাথে কুষ্টিয়ার এক ছেলের সাথে বিয়ে ঠিক করে তার বাবা ও নানা।
খবর পেয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা দুপুরে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন।
এ খবর পেয়ে বর পক্ষের লোকজন বিয়ে বাড়িতে না এসে ফিরে যান।
এ সময় ভ্রাম্যমান আদালত ঐ কিশোরীর বাবা ও নানাকে এক হাজার টাকা করে জারিমানা আদায় করে। এবং মেয়ের ১৮ বছর বয়স পূরণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দেয়।


