মাগুরার মহম্মদপুরে ঘোড়দৌড় উপভোগে মানুষের ঢল

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পাশা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা। মেলাতে ২৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। যা আমুদে দর্শকদের কাছে ছিলো উপভোগ্য এবং অন্যরকম আকর্ষণ।

গোলাকৃতির মাঠের মাধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় হাজার হাজার দর্শকও নেমে এসেছিলেন মাঠে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সী এবং শ্রেণিপেশার মানুষের সরব উপস্থিতিতে ভিন্ন মাত্রার আবহ তৈরি হয় সেখানে। রবিবার উৎসবমূখর পরিবেশে তারা দুচোখ ভরে উপভোগ করেন ঘোড়দৌড়।

উপজেলা সদরের রায়পাশা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এ মেলার আয়োজন করেন।

দূরদূরান্তের ঘোড়ার উপস্থিতি নিশ্চিত করা হয় আগে থেকেই। স্থানীয় ছাড়াও যশোর, নড়াইল ও ফরিদপুর থেকে একাধিক ঘোড়াসহ ২৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়া ছাড়ার স্থান থেকে শেষ হওয়ার নিশান পর্যন্ত একস্থানে দাঁড়িয়ে দেখা যাওয়ায় অন্যরকম উপভোগ্য হয়ে উঠেছিলো ঘোড়দৌড় প্রতিযোগিতা।

টানা পাঁচটি দৌড়ের মাধ্যমে পয়েন্ট ভিত্তিক প্রতিযোগিতায় স্থানীয় রায়পাশা গ্রামের আবজাল মোল্যার ঘোড়া ১৯ পয়েন্ট পেয়ে প্রথম দখল করে। ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় নড়াইলের লোহাগড়ার ঝাউডাঙ্গার সুমনের ঘোড়া। তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করে যথাক্রমে যশোরের অভয়নগরের ওসমান আলী ঘোড়া ও একই উপজেলার নওয়াপাড়ার জসিমের ঘোড়া। তাদের পয়েন্ট ১০ ও ৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: