ট্রাইব্যুনাল বলেছে, পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে মুক্ত করতে বাঙালি জাতি ও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। এটি ঐতিহাসিক সত্য। যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছেন। লক্ষ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন। এক কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে বাধ্য হয়েছেন। এই প্রতিষ্ঠিত ইতিহাস নিঃসন্দেহে জাতির আবেগের সঙ্গে মিশে রয়েছে।

বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়া দিনকয়েক আগেই বলেছিলেন, মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তাঁর এই বক্তব্যের বিতর্কের সূত্রপাত হয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যবেক্ষণ।