মাগুরানিউজ.কমঃ
মাগুরায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ড এবং সরকারি দপ্তর সমূহের ২০০৯-২০১৫ সাল পর্যন্ত বাস্তবায়িত উন্নয়নমুলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এ আলোচনা সভার আয়োজন করে।
মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাষক মুহঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড.সৈয়দ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ড এবং মাগুরা জেলার সরকারি দপ্তরসমুহের বাস্তবায়িত তথ্য বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় উপস্থাপন করেন।

