মাগুরানিউজ.কম:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. বীরেন সিকদার বলেছেন, ‘আগামী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার ক্রিকেটে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নীবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৫-১৬ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা আমাদের নিজ নিজ অবস্থান ও সামাজিক দায়বদ্ধতার আলোকে বিপদগামী যুব সমাজকে অন্ধকার পথ থেকে আলোর পথে এনে তাদের ক্রীড়ামুখী করি।’
অনুষ্ঠান শেষে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিদকার এমপি।
এর আগে, প্রতিমন্ত্রী ও হুইপ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন।


