মাগুরায় হঠাৎ বৃষ্টি

মাগুরানিউজ.কম:

mn

শরতের নীল আকাশ হঠাৎই অভিমানী নববধূর মত সমস্ত অভিমান জমিয়ে কালো হয়ে উঠেছে। অভিমান চেপে রাখতে না পেরে কিছুক্ষণের মধ্যেই অশ্রুধারা বইয়ে দিয়েছে অঝোরে। 

মাগুরাতে শনিবার সকালটায় গুমোট আবহাওয়া থাকলেও হঠাৎ এমন বৃষ্টি হয়ে যাবে এমনটা হয়তো কেউ কল্পনাই করতে পারেননি। তাই অফিসগামী ও স্কুলগামী অনেককেই দেখা গেছে ভিজতে। সোয়া ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে চারিদিকে কিছুটা অন্ধকার হয়ে আসে। সড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ‘পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি মহারাষ্ট্র এর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ গুজরাট, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা হয়ে গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ুবাংলাদেশের দক্ষিণাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তরাংশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।’

আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী দুইদিন এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: