শেষমেশ ৪০০ অটোচালক চাঁদা দিয়ে বানালেন সিনেমা

মাগুরানিউজ.কমঃ

mnবিনোদন ডেস্কঃ

প্রোমোটার থেকে ব্যবসায়ী, অনেকেই সিনেমায় অর্থ যোগান দেন। এমনকি ইদানীং সফটওয়ার ইঞ্জিনায়রাও সিনেমায় অর্থ ঢালছেন বলে জানা যায়। তাই বলে অটোচালকরা নিজের ট্যাঁক থেকে টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন! এমনটা কিন্তু আগে শোনা যায়নি।

৪০০ অটোচালক একসঙ্গে মিলে তৈরি করছেন একটি সিনেমা। বেঙ্গালুরুর এসব অটোচালকের কেউ হাজার টাকা আবার কেউ ২ লাখ পর্যন্ত চাঁদা দিয়েছেন এ সিনেমা তৈরির জন্য।

কন্নড় ভাষায় এ ছবি তৈরির কাজ চলছে। অটো ড্রাইভারদের দিয়ে সিনেমায় অর্থ ঢালার পরিকল্পনাটা খেলেছিল নাগরাজ নামে একজনের মাথায়।

নাগরাজ নিজেও একজন অটোচালক। ‘অটো নাগরাজ’ বলেই তাকে কন্নড় সিনেমার লোকজন চেনেন। কারণ অটোচালকের ভূমিকায় বহু কন্নড় ছবিতে অভিনয় করেছেন নাগরাজ।

কন্নড় ভাষায়, কিংবদন্তী পরিচালক এ আর বাবুর ছেলে এ আর শান ‘আরজিভি’ নামে একটি ছবি করছেন। সেখানেই নাগরাজের নেতৃত্বে বেঙ্গালুরুর অটোচালকরা অর্থ বিনিয়োগ করেছেন।

সব মিলিয়ে ছবি তৈরির খরচ ধরা হয়েছে ২ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: