হেলমেট না থাকলে মিলবে না পেট্রোল!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্কঃ

হেলমেট না পরলে আর পেট্রোল পাবেন না বাইকচালকরা। যিনি বাইক চালাচ্ছেন, তাঁকে তো হেলমেট পরতে হবেই। তাঁর বাইকে থাকা অন্য আরোহীদের মাথাতেও থাকতে হবে হেলমেট। তা না হলে পথে কোনও পেট্রোল পাম্পে গিয়ে আর পেট্রোল মিলবে না। সঙ্গে গুনতে হবে মোটা জরিমানাও।

পথ দুর্ঘটনা রুখতে এটাই ‘দাওয়াই’ ভারতের কেরলের পরিবহণ দফতরের। ১ অগস্ট থেকে প্রাথমিক ভাবে এই নিয়ম চালু হচ্ছে কেরলের তিনটি জায়গায়। তিরুঅনন্তপুরম, কোচি এবং কোঝিকোরে। ধাপে ধাপে তা গোটা কেরলেই চালু হবে।

কেরল পুলিশের তথ্য বলছে, রাজ্যে পথ দুর্ঘটনায় মৃতের ৫০ শতাংশই হলেন মোটরবাইক চালক বা আরোহী। যাঁদের ৮০ শতাংশ মাথায় আঘাত পেয়ে মারা যান। শুধু ২০১৫ সালেই ১৪,৪৮২টি বাইক-দুর্ঘটনা ঘটেছে কেরলে। মারা গিয়েছেন ১,৩৩০ জন। হেলমেট ব্যবহার করলে এই মৃত্যু অনেকটাই ঠেকানো যেত বলে পুলিশের অনুমান।

কেরলের ট্রান্সপোর্ট কমিশনার টমিন জে থ্যাচাঙ্কারি জানিয়েছেন, ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলির সঙ্গে কথা বলা হয়েছে। বলে দেওয়া হয়েছে, বাইকচালক বা আরোহীরা হেলমেট পরে না থাকলে, তাঁদের কোনও ভাবেই পেট্রোল ভরতে দেওয়া যাবে না। ধরা পড়লে ট্রাইফ আইন মেনে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে তাঁদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: