খেলবেন ক্ষুদে জাদুকর!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা, লিওনেল মেসির অবসর। গুরুত্বপূর্ণ তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা না জেতার আক্ষেপে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনার এই ক্ষুদে জাদুকর। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি দৃঢ় প্রত্যয় কণ্ঠেই জানিয়েছেন, এটিই তার চূড়ান্ত সিদ্ধান্ত। আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না।

অবসর নিয়েও ফুটবলে আবার ফিরে আসার ঘটনা আছে ইতিহাসে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে। মেসি কি ফিরবেন আবার আকাশি-সাদা জার্সিতে? এই মুহূর্তে এমন প্রশ্নটি অমূলক হলেও, বিশ্বের অনেক গনমাধ্যম এমন ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটন পোস্ট যেমন বলছে, মেসি কি সত্যিকার অর্থেই বিদায় বলেছেন।

বয়স মাত্র ২৯। রয়েছেন ফর্মের তুঙ্গে। এখনও অবলীলায় খেলতে পারেন আর বছর পাঁচেক। তবে হুট করে মেসির এমন অবসরের ঘটনা মানতে পারছে না অনেকে। জাতীয় দলের সতীর্থতো বটেই, ভক্ত-সমর্থকরা আরও আবেগী। টুইটার, ফেসবুকে জোর আবেদন, ফিরে এসো মেসি।

প্রচণ্ড হতাশা আর আক্ষেপের কারণেই মেসির এমন সিদ্ধান্ত। এটা বুঝতে খুব বেশী জ্ঞানী হবার প্রয়োজন নেই। চিলির সঙ্গে ফাইনাল হারার পর শিশুর মতো মেসির কান্না ছুয়ে গেছে সবার মন। অনেক চেষ্টা করেও যখন শিরোপার দেখা পাওয়া গেল না, তখন আর থেকে লাভ কী। অনেকটা অভিমানেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি।

সতীর্থদের কথায় ভক্তরা নতুন আশা করতেই পারেন। সার্জিও অ্যাগুয়েরো যেমন বলছেন, মেসি উত্তেজনার বশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আরেক সতীর্থ গোলকিপার সার্জিও রোমেরোর মতে, এই সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসতে পারেন মেসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: