ইউরোঃ রাতারাতি পঞ্চাশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামের ঘাস বদলে গেল!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক:

এবারের ইউরোর শুরু থেকেই মাঠ নিয়ে নিজেদের অসন্তোষের কথা বলছিলেন বিভিন্ন দলের ফুটবলার এবং কোচরা। এবার বিষয়টা বড় আকার নিল। প্রবল সমালোচনার মুখে লিলি স্টেডিয়ামের মাঠের ঘাস বদলে ফেলল উয়েফা। রবিবার এই মাঠেই প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে স্লোভাকিয়ার। তাছাড়া এই মাঠে পয়লা জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচও হওয়ার কথা। তার আগেই রাতারাতি পঞ্চাশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামের ঘাস বদলে ফেলল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ইউরো শুরু হওয়ার আগে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল লিলি স্টেডিয়ামের মাঠ। স্টেডিয়ামের খারাপ অবস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন ইতালি আর ফ্রান্সের কোচ। স্টেডিয়ামের খারাপ অবস্থার কারণে ম্যাচের আগে দলগুলোকে অনুশীলনও করতে দেওয়া হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: