অর্ধ শতাব্দির রেকর্ড ভেঙ্গে চুরমার

মাগুরানিউজ.কমঃ

mnক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে অভিষেক থেকে সবচেয়ে বেশি ম্যাচে ‘ক্লিনশিট’-এর নতুন রেকর্ড গড়েছেন ডেভিড ডি গিয়া। স্পেনের এই গোলরক্ষক ভেঙে দিয়েছেন ইংলিশ কিংবদন্তি গর্ডন ব্যাংকসের ৫০ বছরের অক্ষত রেকর্ড।

ডি গিয়া শুক্রবার রাতে ইউরোতে তুরস্কের বিপক্ষে স্পেনের ৩-০ গোলের জয়ের ম্যাচ দিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচে গোল না খেয়ে কাটিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে আর কোনো গোলরক্ষকই ক্যারিয়ারের প্রথম পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল না খেয়ে কাটাতে পারেননি।

এর আগে সর্বোচ্চ চার ম্যাচে ‘ক্লিনশিট-এর রেকর্ড ছিল ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক গর্ডন ব্যাংকসের। ১৯৬৬ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছিল তার। এই ম্যাচসহ পরের তিন ম্যাচে মেক্সিকো, ফ্রান্স ও আর্জেন্টিনার বিপক্ষে গোল না খেয়ে কাটিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পঞ্চম ম্যাচে সে বছর ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হজম করেন গর্ডন ব্যাংকস।

ডি গিয়া পাঁচ ম্যাচে গোল না খেয়ে কাটিয়ে দিয়ে গর্ডন ব্যাংকসের ৫০ বছরের অক্ষত রেকর্ডটি ভেঙে দিলেন। মেসেডোনিয়ার বিপক্ষে অভিষেকের পর লুক্সেমবার্গ, ইউক্রেন, চেক রিপাবলিক ও তুরস্কের বিপক্ষেও ফ্রান্সের গোলপোস্ট অক্ষত রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: