১৭ সালে নয়, মাগুরা জেলার মুসল্লিরা এবছরই ইজতেমায় অংশ নিতে পারবেন।

মাগুরানিউজ.কমঃ 

mnমুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আর মাত্র তিন দিন পর অর্থাৎ ৮ জানুয়ারি শুরু হচ্ছে। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুই পর্বে বিভক্ত এ ইজতেমায় এবারও দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি অংশ নেবেন। তবে স্থান সংকটের কারণে এবার দেশের ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন না।

আয়োজকরা জানিয়েছেন, ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। স্থান সংকটের কারণে ২০১১ সাল থেকে দুই পর্বে এই ইজতেমা হচ্ছে। এ বছর প্রথম পর্বে ১৬ জেলা এবং দ্বিতীয় পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন।

বাকি ৩২ জেলার মুসল্লিরা ২০১৭ সালে অনুষ্ঠেয় ইজতেমায় অংশ নেবেন। এ ব্যাপারে আগেই বিভিন্ন জেলা তাবলিগ জামাতের আমিরদের মাধ্যমে মুসল্লিদের অবহিত করা হয়েছে।

এবারের ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন—ঢাকা জেলার একাংশ, নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশ, নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও পিরোজপুরের মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: