মাগুরানিউজ.কমঃ
অপরিছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইন ও দন্ডবিধি-২৭৩ ধারা মতে দুটি হোটেলকে জরিমান করেছে মাগুরার ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে শহরের মাগুরা-ঝিনাইদহ সড়কের খাবার হোটেল সোনার বাংলাকে ৫ হাজার টাকা এবং নামবিহীন একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ।
এ সময় ঢাকা রোডস্থ কাচাঁবাজার সংলগ্ন আবাসিক হোটেল ঈগলেও অভিযান পরিচালনা করে আদালত। আদালত অভিযান পরিচালনা কালে কাউকে আটক করতে পারেনি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


