মাগুরায় দলীয় টিকিট পেতে চলছে অবিরাম দৌড়ঝাঁপ

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা পৌরসভার আগামী মেয়র নির্বাচনে দলীয় মনোনয়নের অপেক্ষায় রয়েছেন নেতারা। দলীয় সমর্থন নিশ্চিতের লক্ষ্যে প্রভাবশালী ও শীর্ষ নেতাদের মন জোগানোর চেষ্টাও অব্যাহত রেখেছেন তারা। কেউ কেউ ঢাকায় গিয়েও দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টায় আছেন।

আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রথম শ্রেণীর এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে।।

তফসিল ঘোষণার আগেই ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যানার, বিলবোর্ড ও পোস্টারকেন্দ্রিক প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগও করছেন প্রার্থীরা। দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত আসায় প্রার্থীরা দলের শীর্ষপর্যায়ের নেতাদের সন্তুষ্টি লাভের জন্যও দৌড়ঝাঁপ করছেন।
এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্ষমতাসীন দলের অন্তত ছয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। অন্যদিকে বিএনপি থেকেও শোনা যাচ্ছে অন্তত তিনজন প্রার্থীর নাম; তাদের মধ্যে আছেন বর্তমান মেয়রও। শেষ মুহূর্তে বিএনপি থেকে আরও একাধিক প্রার্থী নির্বাচনের মাঠে নামবেন বলেও প্রচার রয়েছে। যদিও দলটির জেলা পর্যায়ের নেতারা বলছেন, তারা পৌরসভা নির্বাচনের ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছেন এখনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: