লাখো জনতার ঢল। মাগুরায় মধুমতি নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত।

মাগুরানিউজ.কম: 

mn

রাজীব কুমার মিত্র-

মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে আজ বুধবার বিকালে ‘প্রাণ আপ বিহারী লাল শিকদার’ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে মধুমতির দুই পাড়ে লাখো জনতার ঢল নামে। নদীর দুই পাড়ে বিরাট এলাকা জুড়ে নানা পণ্যের পসরা নিয়ে মেলা বসেছে। মেলার স্পন্সর ছিল প্রাণ গ্রুপ।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নৌকাবাইচে মাগুরা, নড়াইল, ফরিদপুর ও নড়াইল জেলার ১৬টি নৌকা ও মাঝিরা অংশ নেয়। এ উপলক্ষে মধুমতি নদীর এলাংখালি ঘাটে তৈরি করা হয় নৌকা আকৃতির বিশাল মঞ্চ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। কাশিপুর ঘাট থেকে শুরু হয়ে থানার ঘাটে গিয়ে শেষ হয় নৌকাবাইচ।

দুই ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে শালিখার কাপাশহাটির আজিজ মোল্যার নৌকা প্রথম, ঢুসরাইলের আতর মোল্যার নৌকা দ্বিতীয় ও নড়াইলের সোহরাব হোসেনের নৌকা তৃতীয় হয়।

অপরদিকে ‘বি’ গ্রুপে কালিশংকরপুরের কবির হোসেনের নৌকা প্রথম, ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা দ্বিতীয় ও মাগুরা সদরের বাহারবাগ এলাকার হালিম মোল্যার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রাণ বেভারেজ লিমিটেডের সিইও মো. আনিসুর রহমান, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানি, সহ-সভাপতি হাবিবুর রহমান, মিজানুর রহমান কাবুল, আলী রেজা খোকন ও জিয়াউল হক বাচ্চু প্রমুখ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি বলেন,‘দেশের লোকজ ও গ্রামীন ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। দেশবাসীকে নির্মল বিনোদন উপহার দিতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে। নৌকাবাইচ ও মেলা সুন্দরভাবে সম্পন্নের জন্য তিনি আয়োজক কর্তৃপক্ষসহ সবাইকে ধন্যবাদ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: