মাগুরানিউজ.কম:
মাগুরার শালিখায় বাসের ধাক্কায় ফরিদ বিশ্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ শালিখা উপজেলার উজগ্রামের হাছেন বিশ্বাসের ছেলে।
শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

