শ্রীপুরে ‘অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মাগুরানিউজ.কম: 

mnমাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শনিবার মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আলহাজ্ব আকবর হোসেন মিয়ার নামে ‘অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে টুপিপাড়া গ্রামে আব্দুস গাফ্ফার ও সুফিয়া বেগম বৃদ্ধা আশ্রম এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কতুবুল্লাহ হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আবু বক্কর শিকদার, গ্রীন ইউনিভারসিটির ইংরেজী বিভাগের চেয়ারম্যান এম ওয়াজেদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ড. নূরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. অব্দুর শাকুর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের ডা. মাছুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী শাহ আব্দুল ফারুকের দানকৃত জমির উপর এলাকাবাসীর সহযোগিতায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতাল নির্মিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: