মাগুরাতে এবার দেশী গরুর আধিপত্য। বৃষ্টিতে চরম বিপাকে ক্রেতা-বিক্রেতা

মাগুরানিউজ.কম:

mn

ঈদকে সামনে রেখে মাগুরার হাটগুলো ইতিমধ্যেই জমে উঠতে শুরু করেছে। অন্যান্য বছর ভারতীয় গরুতে হাটগুলো পরিপূর্ণ থাকলেও এ বছর দেশী গরুতে হাট সয়লাব হয়ে গেছে।

এদিকে, গত কয়েকদিনে প্রচন্ড গরমের পর শনিবার সারাদিন ও রবিবার সকাল থেকে বয়ে যাওয়া একটানা বৃষ্টিতে শহরবাসী কিছুটা স্বস্তি পেলেও কোরবানির পশুর হাটগুলো স্যাঁত স্যাঁতে হয়ে গেছে। ফলে হাটে আসা গরুর বেপারীরা পড়েছেন কিছুটা বিপাকে।

রবিবার সকালে জেলার বেশ কিছু পশুর হাট ঘুরে দেখা গেছে, বৃষ্টির পর পানি নিকাশি ব্যবস্থা এবং হাটগুলোতে বাঁশের কাঠামোর উপড়ে ত্রিপলের ব্যবস্থা না থাকায় হাটে পানি ও মাটির সংমিশ্রনে স্যাঁত স্যাঁতে হয়ে গেছে। কাঁদা মাটির কারণে বেশ কয়েকটি হাটে হেঁটে চলাচল করাটাই কষ্টকর হয়ে পড়েছে।

রামনগর হাটে গরু নিয়ে আসা মোঃ মোবারক জানান, রাত থেকেই বৃষ্টির আশঙ্কা ছিলো তাই কিছুটা চিন্তিত ছিলাম। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠের পরিস্থতি ভালো না, কাঁদায় হাঁটতে কষ্ট হচ্ছে।

শত্রুজিৎপুর হাটের বেপারী মোঃ আলী বলেন, বৃষ্টি চলাকালীন সময় হাটে থাকার ব্যবস্থা না থাকায় দোকানে বসে থাকতে হচ্ছে।

তিনি দেশি গরুর সর্ম্পকে বলেন, এবার ঈদের আগে থেকে ভারতীয় গরু কম আসায় চাষীরা গরু পালনে ঝুঁকেছে। তবে বর্তমানে ভারত থেকে স্বল্প হারে গরু আসতে শুরু করায় কিছুটা শংকায় আছেন তারা।

গরু ব্যবসায়ী মো: শুক্কুর আলী বলেন, এবার ঈদে হাট গুলোতে পর্যাপ্ত পরিমানে দেশী গরু এসেছে। আশা করছি ভাল দাম পাওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: