মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাথে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

মাগুরানিউজ.কম:

mn

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। কালের বিবর্তনে এই ইতিহাস কখনো হারিয়ে যাওয়ার কিংবা বিকৃত হবার নয়। এ ইতিহাসকে ধরে রাখার এবং সঠিকভাবে উপস্থাপন করার দায়িত্ব এ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। স্বাধীনতা যুদ্ধের এই স্মরণীয় ইতিহাস নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে যোগাবে অসীম সাহস ও উদ্দীপনা।

গতকাল মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে নবগঠিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন মাগুরা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের জেলা কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী।

মতবিনিময় কালে নবগঠিত মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আকিদুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে উপস্থিত মাগুরা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় বাঙালি জাতি ’৭১-এ যে বীরত্বপূর্ণ বিজয় অর্জন করেছিল, সেই বিজয়ের ধারা অব্যাহত থাকবে ও চিরস্থায়ী হবে।

এসময় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান তিনি।

সংগঠনের মাগুরা জেলা সভাপতি মোঃ আয়ুব হোসেন দিপু,সহ-সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজসহ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: