সেরা করদাতা হলেন ইনসেপটার এমডি মাগুরার আব্দুল মুক্তাদির

mnমাগুরানিউজ.কম:

২০২০ সালের মধ্যে করদাতার সংখ্যা ৪০ লাখ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় আয়কর দিবসে ৩৮৭ জন বড় করদাতার সম্মাননা অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ১০ করদাতার একজন হিসেবে সম্মানিত হয়েছেন মাগুরার কৃতি সন্তান ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

ব্যক্তির পাশাপাশি ১০ টি প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও দেশের প্রতিটি সিটি কর্পোরেশনের শীর্ষ ৩ করদাতাকে জানানো হয় সম্মাননা।

২০১৪-১৫ অর্থবছরে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং ট্যাক্স কার্ড প্রাপ্ত সর্বোচ্চ করদাতা ব্যক্তি হলেন- ব্যক্তি পর্যায়ে ঢাকার আগা নওয়াব দেউড়ীর বাসিন্দা হাজি মো. কাউছ মিয়া, ঢাকা ক্যান্টনমেন্টের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রামের পাথরঘাটার মো. নাছির উদ্দিন, ঢাকার গুলশান-১ এর আবদুল মুক্তাদির, ঢাকা ক্যান্টমেন্টের রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, খাজা তাজমহল এবং ঢাকা উত্তরার বাসিন্দা এম এ হায়দার হোসেন।

সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হলো- গুলশানে অবস্থিত শেভরন বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড,ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি, বাপেক্স, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি , দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিডেট, উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড।

একই সঙ্গে সারা দেশে ৭টি বিভাগীয় শহরের ট্যাক্স কার্ড, সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী হিসেবে ৩৯০ ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

বুধবার থেকে দেশজুড়ে চলবে সাতদিনের আয়কর মেলা। তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: