মাগুরানিউজ.কম:
হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের মহাজন্মাষ্টমী উপলক্ষে রবিবার মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গিরিধারী আশ্রম কতৃপক্ষ এক আনন্দ শোভাযাত্রা ও দুইদিনব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে।
হাজার হাজার হিন্দু ধর্মালম্বীদের উপস্থিতিতে এক উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব কুন্ডু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুন্ডু, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।


