মহম্মদপুরে ইউএনও নেই মাস খানেক, ভোগান্তিতে অগনতি মানুষ

মাগুরানিউজ.কম: 

mn

প্রায় এক মাস হতে চলল, মাগুরার মহম্মদপুর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মস্থলে যোগ দেননি। এতে উপজেলা প্রশাসনের কাজে দেখা দিয়েছে স্থবিরতা, ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা লোকজন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পদে সর্বশেষ দায়িত্ব পাালন করেন মো: কামরুল হাসান। তিনি ৪ আগস্ট যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার স্থলে মহম্মদপুরে বদলী হন একই জেলার কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন হোসেন। তিনি আজ পর্যন্ত যোগদান করেননি। এতে উপজেলা প্রশাসনে শূন্যতা বিরাজ করছে। ভূমিসহ নানা ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে সহকারি কমিশনারের (ভূমি) পদ দীর্ঘ দশ বছর ধরে শূন্য থাকায় ভোগান্তি চরমে পৌছেছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়ারুল ইসলামকে এই উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রদান করলেও তিনি এখানে নিয়মিত আসেন না। জরুরী কোন ফাইল থাকলে ২৬ কিলোমিটার দূরে জেলা শহরে গিয়ে অফিস সহকারিদের সই করে আনতে হয়।

দীঘা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বলেন, নামজারির অভাবে জরুরী কাজে জমি বিক্রি করতে পারছি না। নতুন ইউএনও না আসায় কাজ হচ্ছে না।

ভোগান্তির বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিস সুপার (ওএস) ফসিয়ূর রহমান অফিসে ভোগান্তির বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।

মাগুরা সদর ইউএনও ও মহম্মদপুর উপজেলার চলতি দায়িত্বে থাকা ইয়ারুল ইসলাম জানান, তিনি সদর উপজেলার দায়িত্বে রয়েছেন। এর সাথে অন্য একটি উপজেলার দায়িত্ব পালন করা কষ্টসাধ্য।

এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান সংবাদমাধ্যমকে বলেন, নড়াইলের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নতুন ইউএনও মহম্মদপুরে যোগদান করবেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: