মাগুরানিউজ.কম:
মাগুরায় স্কুল ফুটবলের ফাইনালে মহম্মদপুর আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন ও কুল্লিয়া কুঁচিয়ামোড়া মাধ্যমিক বিদ্যালয়।
আজ (২৯ আগস্ট) দুপুরে পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ১-১ গোলে খেলা শেষ হয়। পরে গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে। এই নিয়ে টানা দশবারের বেশি ফাইনালে উঠল দলটি।
আগামীকাল (৩০আগস্ট) বিকাল ৪.০০টায় একই মাঠে প্রথম সেমিফাইনাল বিজয়ি কুল্লিয়া কুঁচিয়ামোড়া মাধ্যমিক বিদ্যালয় দলের সাথে মহম্মদপুর আর.এস.কে.এইচ ইনস্টিটিউশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


