মাগুরায় মাদক বিরোধী অভিযানে কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী আটক

মাগুরানিউজ.কম: 

mn

মাদক নির্মূলে জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাগুরা ডিবি পুলিশ ২৬ আগষ্ট তারিখ মাগুরা সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে  কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জেলা পুলিশ কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করে মাগুরা নিউজকে জানিয়েছে যে, বুধবার দুপুরে শহরের পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ এলাকা থেকে আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল সহ আটক করেছে। সে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের করিম সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ডিবি পুলিশ দুপুর দুইটার দিকে সোহাগ পরিবহণের একটি যাত্রিবাহি বাসে তল্লাশি চালিয়ে আবুল কালাম কে আমদানি নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করে।

11891130_737277729751322_659351313yu4616235648_n

অভিযানের ধারাবাহিকতায় এরপর বিকাল পৌনে ৬টার দিকে পারনান্দুয়ালী ফিলিং স্টেশন এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার(৪০)কে আটক করে। মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার মাগুরা শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার উজ্জল বিশ্বাসের ছেলে।

11891130_737277729751322_65uho93513134616235648_n

অপর এক অভিযানে সন্ধা ৭.৩০ এর দিকে মাগুরা পশুহাসপাতাল পাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী অনুপ দাস(৩০)কে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী অনুপ দাস মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার অলোক দাসের ছেলে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: