জাতীয় শোক দিবসে মাগুরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

মাগুরানিউজ.কম:

mn

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান মাগুরা জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসক অফিস চত্বর থেকে নোমানী ময়দান পর্যন্ত শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

এসময় মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) এটি এম অব্দুল ওয়াহহাব, পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। মাগুরা নিউজ পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা নিউজ সম্পাদক সম্পাদক রাজীব মিত্র জয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ এসময় শ্রদ্ধা নিবেদন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: