মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারের কম্পিউটারের অডিও-ভিডিও ডাউনলোডের দোকানে সোমবার অভিযান চালিয়ে অশ্লীল ছবির হার্ডডিক্স-পেনড্রাইভ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বাংলাদেশ দন্ডবিধির ২৯৩ ধারায় অশ্লীল ছবি রাখা ও সরবরাহ করার দায়ে শ্রীপুর বাজারের সাধন দাস, বাহারুল, মুন্না এবং কাজলী বাজারের তোতা মিয়া ও মো. ফরহাদ হোসেনসহ ৫টি দোকানে অভিযান চালিয়ে প্রতি দোকানের মালিককে ৫ শত টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নগদ জরিমানা করেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


