মাগুরানিউজ.কম:
আজ বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী দূরপাল্লার ১৫ টি বাস থেকে জরিমানার নামে চাঁদাবাজির অভিযোগে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আর এতে ভোগান্তিতে পড়েছে ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী যাত্রীরা। মঙ্গলবার সারাদিন ফরিদপুর থেকে ছেড়ে আসা বাস ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। যে কারণে কুষ্টিয়া বা রাজশাহী গামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
বাস শ্রমিকেরা বলছে, মাগুরা মালিক সমিতি ফরিদপুর থেকে মাগুরা সীমান্ত পার হতে ১ ঘন্টা ২৫ মিনিট সময় বেঁধে দিয়েছে কিন্তু সড়কের বেহাল দশার কারণে কোনভাবেই ১ ঘন্টা ৩৫ মিনিটের পুর্বে পৌছানো সম্ভব না।
ফরিদপুরের হ্যাপী-পপি পরিবহনের সুপারভাইজার স্বপন সাহা বলেন, সম্প্রতি শ্রমিকদের সাথে কথা না বলে মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতি একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। ফরিদপুর থেকে মাগুরা হয়ে ঝিনাইদহ সীমান্তে পৌছাতে হবে ১ ঘন্টা ২৫ মিনিটের মধ্যে যা কোনমতই সম্ভব নয়। যদি অতিদ্রুত গাড়ী চালানো হয় তাহলে দুর্ঘটনার আংশকা থেকে যায়। নিরাপদে গাড়ী চালাতে এই ৭০ কিলোমিটার রাস্তার পাড়ি দিতে কমপক্ষে ১ ঘন্টা ৩৫ মিনিট সময় লেগে যায়। যে কারণে ১০ মিনিটের জন্য ২ হাজার টাকা জরিমানার নামে চাঁদা দিতে হবে।
পালকি পরিবহণের সুপারভাইজার রবি সাহা বলেন, মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতি মাগুরার হাটগোপালপুর ও বেলনগর সীমান্তে চেকপোষ্ট বসিয়েছে। সিটের অতিরিক্ত যাত্রী উঠালে সেই জরিমানার নামে চাঁদা দিতে হয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে দিয়েছি।
জনতা পরিবহণের সুপারভাইজার নাসির উদ্দিন বলেন, পথের মধ্যে থেকে কোন যাত্রী উঠানো যাবে না বলে নিয়ম করেছে মালিক পক্ষ। এ এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী যায় তাদের বাসে না উঠালেও ইবির সামনে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হয়। মাগুরা বাস মালিক পক্ষের এমন সিদ্ধান্ত আমাদের চলাচলে সমস্যার সৃষ্টি করেছে তাই আজ থেকে বাস চলাচল বন্ধ থাকবে। যতক্ষন পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে ততক্ষন আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
ফরিদুপর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বরকত বলেন, বরাবরই মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদের সমস্যার সৃষ্টি করে। বিষয়টি সমাধানে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি।
এ ব্যাপারে মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মীর আবু সাঈদ বলেন, ফরিদুপর থেকে কুষ্টিয়াগামী বাস চলাচলের যে নতুন নিয়ম করা হয়েছে তার চিঠি ফরিদুপর মালিক সমিতির কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করা হবে।


