নতুন বিজ্ঞাপনে মাগুরার সাকিব-শিশির

মাগুরানিউজ.কম:

mn

দুদিন আগে ‘মাগুরানিউজ’কে সুখবর নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। তাদের ঘরে আসছে নতুন অতিথি। আর শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির অভিনীত দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিঙ্কের একটি টিভিসি। এর আগে অবশ্য সাকিব অনেক বিজ্ঞাপনেই অভিনয় করেছেন। তবে এবারই প্রথম সস্ত্রীক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন।

বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, শিশির ফুল গাছে পানি দিচ্ছেন। এমন সয় সাকিব পেছন থেকে এসে তাকে বাইরে যেতে অনুরোধ করে। পরে চোখ ধরে শিশিরকে বাইরে নিয়ে আসেন সাকিব। চোখ খুলেই দেখতে পান নতুন একটি গাড়ী। কিন্তু এই নতুন গাড়ী দেখে তেমন খুশি হননি শিশির। চলে যেতে উদ্যত হলে সাকিব হাত টেনে ধরেন শিশিরের। এরপর গাড়ীর পেছনেই দেখানো হয় সুন্দর একটি সাইকেল। আর সেটা দেখে শিশির ভীষণ খুশি হন। জড়িয়ে ধরেন সাকিবকে। এরপর দুজন মিলে সেলফি তোলেন।

রোমান্টিক ঘরনার এই বিজ্ঞাপনচিত্রে বেশ ভালোই অভিনয় করেছেন সাকিব-শিশির দম্পতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: