মাগুরার মহম্মদপুরে দু-পক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামে দু-পক্ষের  সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় ৪ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সাড়ে ৭ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আমিরুল(২৮),বাকিয়ার রহমান(৬৫),মোঃমফিজ(৪০), ফরহাদ(২৫), সিহাব(২৮), আব্দুল মান্নান(৪০) ও টিটুল(৪০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা  আব্দুল হাই  জানান, রোনগর গ্রামের লুৎফার মোল্লা  ও নজরুল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। এ ঘটনার জের ধরে ঘটনারদিন সকালে রোনগর বড়বাড়ি মসজিদের নির্মান কাজের শ্রমিকের মজুরী দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের লোকজনের মধ্যে  কথাকাটাকাটির  একপর্যায়ে  লুৎফার মোল্লার সমর্থকরা নজরূল মোল্লা সমর্থক মোস্তাফিজের বাড়িতে হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্ততঃ ১৫ জন আহত হয়েছে এবং এসময় ৪টি বাড়িতে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মহম্মদপুর থানার এস আই কবির আহমেদ জানান বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: