মাগুরায় বাসচাপায় মাগুরাগাছি ইউপির সাবেক চেয়ারম্যান নিহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় সড়ক দূর্ঘটনায় কার্তিক চন্দ্র মণ্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

রবিবার বিকেলে মাগুরা-নড়াইল সড়কে এ দূর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলে করে মাগুরা থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন কার্তিক। পথে বাটাজোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: