শিশুদের নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি।

শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দুপুরে মাগুরা সরকারি শিশু পরিবারে আলোচনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর উপর আলোকপাত করে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি, মাগুরার পুলিশ সুপার খান মো. রেজোয়ান এবং মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকোনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্র, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি মিহির লাল কুরিসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মন্ত্রীর নিজস্ব অর্থায়নে শিশুদের মধ্যে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: