মাগুরা আদর্শ কলেজে রহস্যজনক চুরি!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা আদর্শ কলেজে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ কম্পিউটার কক্ষ থেকে ৫টি কম্পিউটার চুরি হয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ, কম্পিউটার শিক্ষা সংশ্লিষ্ট কোন শিক্ষক-কর্মচারি কেউ জানেনা কবে কিভাবে এই চুরির ঘটনাটি ঘটেছে।

কলেজের কম্পিউটার শিক্ষা বিষয়ের ডেমনেস্টেটর মিতালি প্রামাণিক জানান, গত বুধবার তিনি সর্বশেষ কম্পিউটার বিষয়ক ক্লাস নিয়েছেন। এরপর আর কখনো কলেজের পুরাতন ভবনের তৃতীয় তলার ওই কক্ষে প্রবেশ করেননি। কিন্তু এক সপ্তাহ পর আজ বুধবার সকালে পুনরায় কম্পিউটার ক্লাস নেওয়ার জন্যে ওই কক্ষের তালা খুলে সেখানে কম্পিউটার টেবিলগুলো খালি দেখে কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানান।

কলেজ অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস বলেন, কম্পিউটার কক্ষের তালার তিনটি চাবি শিক্ষক শফিকুল ইসলাম জিন্নাহ, ডেমনেস্টেটর মিতালি প্রামাণিক এবং সেলিনা খানমের কাছে থাকে। কিন্তু ঘটনার পর থেকে শিক্ষক শফিকুল ইসলাম জিন্নাহকে পাওয়া যাচ্ছে না। যেটি খুবই রহস্যজনক। বিষয়টি পুলিশকে জানিয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগের খবর নিশ্চিত করে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মাহবুব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: