আসুন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নয়নের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবই।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধনীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারউন্নয়নের সরকার। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সারাদেশে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এসব ক্লিনিকে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে ৩০ প্রকার ওষুধ সরবরাহের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 দেশবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আসুন, দল-মত ও বিভক্তির ঊর্ধ্বে উঠে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখি। দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করি।’
পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, জনপ্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। মেলায় মোট ২০টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন স্বাস্থ্যসহ পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা প্রদান ও পরামর্শ দেয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। জেলা পরিবার পরিকল্পনা অধিদফতর এর আয়োজন করে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: