মাগুরার মহম্মদপুরে ১৪ ফেব্রুয়ারী রাতে ঘটা এক সংঘর্ষে নিহত মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল ইসলাম নান্নুকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শোক র্যালী ও মানববন্ধন করেছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ শোক র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


