মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

বাড়তি কোন কর আরোপ ছাড়াই মাগুরা পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৭৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মাগুরা পৌর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে মেয়র খুরশিদ হায়দার টুটুল এ বাজেট ঘোষনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। 

অন্যদের মধ্যে ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান, নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম হীরক, জেলা পরিষদের সাবেক প্রকৌশলী গিয়াস উদ্দিন, পৌর কাউন্সিলর আবু এহিয়া মোঃ নান্টু, প্রকল্প কর্মকর্তা শাহাদাত হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা উদয়শংকর রায়, সাংবাদিকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৮ লাখ ৫০ হাজার টাকা। 

প্রস্তাবিত বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি, উন্নয়নমূলক কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: