মাগুরায় এমেকা, রোহিঙ্গাদের সহায়তার ১৫শ কিঃমিঃ দৌঁড়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-  

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থীদের সহযোগীতার লক্ষে ১৫’শ কিলোমিটার দৌঁড়চ্ছেন নাইজেরিয়া বিশ্বকাপ দলের সাবেক তারকা ফুটবলার, বাংলাদেশ মোহামেডানের হয়ে এক সময়ের মাঠ কাপানো স্ট্রাইকার এমেকা ইজিইগো। প্রয়োজনীয় তহবিল গঠনের জন্য তিনি বাংলাদেশ-ভারত এবং ইতালি-নাইজেরিয়ার মধ্যে একাধিক প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করবেন বলে জানা গেছে।

এমেকা বর্তমানে আমেরিকা প্রবাসী। নিউইয়র্কের একটি যুব ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

শনিবার দুপুরে এমেকা মাগুরা পৌছে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে রোহিঙ্গা শরনার্থীদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।

এমেকা বলেন, আন্তর্জাতিক বিশ্বকে রোহিঙ্গা শরনার্থীদের সহযোগিতার জন্য সাবেক ফুটবলার রোনাল্ডোসহ আন্তর্জাতিকমানের খেলোয়াড়দের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন আমাদের লক্ষ্য। যেখান থেকে সংগৃহীত অর্থ রোহিঙ্গা শরণার্থীদের জন্যে ব্যয় করা হবে।

এমেকা নাইজেরিয়ান অপর ফুটবলার সিজোকি স্টেনিকে নিয়ে কক্সবাজার থেকে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী হয়ে শনিবার মাগুরা পৌছান। রবিবার তারা যশোরের বেনাপোল বন্দর দিয়ে কোলকাতা পৌছবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: