মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (৩১ মে) সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস্ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সিভিল সার্জন এ এফ এম আব্দুল লতিফ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীদের সভাপতি তানজলে হোসেন খান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী মাগুরা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ইফতার মাহফিলে অংশ নেন।
মাগুরা পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মাহফিলে দেশের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন।

