মাগুরাবাসির ভারতীয় ভিসার আবেদনে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না

মাগুরানিউজ.কমঃ ওয়েব ডেস্ক-

মাগুরা ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের ভারতীয় ভিসার আবেদনে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। এখন থেকে ভারতীয় ভিসা পেতে খুলনা ও যশোরে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩১ মে, বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুন থেকে খুলনা ও যশোরে পর্যটক ভিসার আবেদনকারীরা সরাসরি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) আবেদন জমা দিতে পারবেন। সেন্টারগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। এ ছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭, মিরপুর রোড, ঢাকায় ১০ অক্টোবর ২০১৭ এবং ২০ মে ২০১৮ সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ। এবার তা একইভাবে খুলনা ও যশোর আইভিএসিতে চালু করা হচ্ছে।

এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: